PCOS: শুধু মাসিকের সমস্যা নয়, নারীর সার্বিক স্বাস্থ্যের নীরব চ্যালেঞ্জ

Faceless side profile of a woman with abstract hormone molecules and heartbeat line overlay, symbolizing PCOS as a holistic health challenge.

PCOS (Polycystic Ovary Syndrome) বর্তমানে প্রজননক্ষম নারীদের মধ্যে অত্যন্ত সাধারণ একটি হরমোনজনিত সমস্যা। SPED ওয়েট লস সেন্টারে আমি একজন ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। আমার নিউট্রিশন প্র্যাকটিসে আসা প্রতি ১০ জন নারীর মধ্যে অন্তত ৩-৪ জনের মধ্যেই এই সমস্যাটি দেখি। অধিকাংশ মানুষ এটিকে শুধুই ‘অনিয়মিত মাসিক’-এর সমস্যা ভাবেন, যা একদম ভুল ধারণা।
দীর্ঘমেয়াদি ডায়াবেটিস, থাইরয়েড এবং বন্ধ্যাত্বের ঝুঁকি এড়াতে এটি নিয়ে সঠিক সচেতনতা এবং পুষ্টিগত ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

PCOS কি?

সহজ কথায়, PCOS হলো শরীরের হরমোনের ভারসাম্যের ব্যাঘাত। এটি কেবল ডিম্বাশয়ের সমস্যা নয়; বরং এর সাথে গভীর সংযোগ রয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্সের (Insulin Resistance)।
শরীরে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) বেড়ে যাওয়া এবং ইনসুলিন ঠিকমতো কাজ না করার কারণে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা থলি তৈরি হয় এবং ডিম্বাণু সময়মতো পূর্ণাঙ্গ হতে পারে না। এবার জেনে নেই পিসিওএস এর লক্ষণ সম্পর্কে।

PCOS এর লক্ষণ

আমার কাছে আসা রোগীদের মধ্যে সাধারণত যে লক্ষণগুলো সবচেয়ে বেশি পাই:
• অনিয়মিত বা অতিরিক্ত বিলম্বিত মাসিক
• হঠাৎ দ্রুত ওজন বৃদ্ধি (বিশেষ করে পেটের চর্বি বা Belly Fat)
• মুখে ও শরীরে অতিরিক্ত কালো লোম গজানো (Hirsutism)
• ত্বকে অতিরিক্ত ব্রণ ও চুল পড়ার সমস্যা
• গর্ভধারণে জটিলতা এবং সবসময় ক্লান্তি অনুভব করা

পুষ্টি ও জীবনযাত্রায় করণীয় (Medical Nutrition Therapy)

PCOS কি? এই সম্পর্কে আপনারা কিছুটা ধারণা ইতিমধ্যে পেয়ে গেছেন। এবার জেনে নিন পিসিওএস এর চিকিৎসা সম্পর্কে। PCOS নিরাময়ে ওষুধের চেয়েও ‘লাইফস্টাইল মডিফিকেশন’ বা খাদ্যাভ্যাসের পরিবর্তন অনেক বেশি কাজ করে। SPED নিউট্রিশন সেন্টারে রয়েছে সার্টিফাইড ডায়েটিশিয়ান যারা সায়েন্টিফিক ডায়েট প্ল্যান ও লাইফস্টাইল গাইডলাইনের মাধ্যমে আপনার PCOS নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।
১. ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর ডায়েট: খাবার থেকে রিফাইন্ড সুগার, মিষ্টি, বেকারি আইটেম ও প্রক্রিয়াজাত খাবার একদম বাদ দিন। খাবারের তালিকায় যুক্ত করুন কম গ্লাইসেমিক ইনডেক্স (Low GI) যুক্ত খাবার—যেমন: লাল চালের ভাত, ওটস, শাকসবজি ও পর্যাপ্ত ফাইবার।
২. প্রোটিন ও ভালো চর্বির সমন্বয়: প্রতি বেলার খাবারে পর্যাপ্ত প্রোটিন (ডিম, মাছ, চামড়াহীন মুরগির মাংস) এবং হেলদি ফ্যাট (বাদাম, নারকেল তেল, অলিভ অয়েল, তিল/তিসি বীজ) রাখুন, যা হরমোনের ভারসাম্য রক্ষা করে।
৩. ওজন কমানো: গবেষণায় দেখা গেছে, আপনার বর্তমান ওজনের মাত্র ৫ থেকে ১০ শতাংশ কমাতে পারলে ডিম্বাশয়ের কার্যকারিতা ৫০% পর্যন্ত পুনরুদ্ধার হতে পারে এবং হরমোন স্বাভাবিক হতে শুরু করে।
৪. শারীরিক সক্রিয়তা ও ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট হাঁটুন বা কার্ডিও/স্ট্রেংথ ট্রেনিং করুন। এতে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা দ্রুত বাড়ে।
৫. ঘুম ও মানসিক চাপ ব্যবস্থাপনা: রাতে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম এবং দুশ্চিন্তামুক্ত থাকা অত্যন্ত জরুরি, কারণ স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ বাড়লে PCOS-এর লক্ষণ আরও জটিল হয়।

PCOS নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। আপনার রান্নাঘরের সঠিক পুষ্টিকর খাবার এবং দৈনন্দিন সামান্য জীবনযাত্রার পরিবর্তনই পারে আপনাকে এই চ্যালেঞ্জ থেকে মুক্ত রাখতে।
👉 SPED Nutrition & Wellness Center‑এ রয়েছে একটি পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ টিম — অভিজ্ঞ নিউট্রিশনিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট এবং সার্টিফায়েড ফিটনেস ট্রেইনার — যারা একসাথে কাজ করে আপনাকে সার্বিক সাপোর্ট দিতে। বিজ্ঞানভিত্তিক ডায়েট প্ল্যান, লাইফস্টাইল কোচিং, নিয়মিত মনিটরিং এবং ব্যক্তিগতকৃত ফিটনেস গাইডলাইন দিয়ে আমরা PCOS নিয়ন্ত্রণে সহায়তা করি।

আপনার সুস্থতার পথে প্রথম পদক্ষেপ নিন আজই — SPED PCOS Management Program এ যোগ দিন।

সিরিয়াল নম্বর: ০১৮৪৯৩৩৩৩৫৪, ০১৮৯৬৩৯৬১৯৭
SPED, এআই নান্নু টাওয়ার (AI Nannu Tower), হাউস-১১৫, ৩৪৪৯ শাগুফতা নিউ রোড (Shagufta New Rd), ১ নং গেট, মিরপুর ডিওএইচএস (Mirpur DOHS), ঢাকা-১২১৬।

Tosiba Binte Rahman Tora

Author: Tosiba Binte Rahman Tora

নিউট্রিশনিস্ট ও ডায়েট কনসালটেন্ট, স্পেড (SPED) বিএসসি, এমএসসি (ফুড অ্যান্ড নিউট্রিশন), ঢাবি পি.জি.টি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়টেট্রিক্স, বারডেম স্পেশাল কোর্স অন চাইল্ড নিউট্রিশন

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*