ওটমিল পরিজ রেসিপি এবং উপকারিতা

ওটস একটি শস্য জাতীয় খাবার। এর বৈজ্ঞানিক নাম আভেনা সাটিভা। ওটমিল বাচ্চাদের জন্য একটি অন্যতম সেরা খাবার। আপনার সন্তান যখন শক্ত খাবারের জন্য প্রস্তুত হয়, তখন ওটমিল খাওয়াতে পারবেন। আমাদের শিশুর সপ্তম মাসে আমরা তাকে ওটস খাওয়াতে শুরু করি।

এটি কীভাবে আমাদের বাচ্চাকে উপকৃত করেছে?

  • ওটমিল শুরু থেকেই আমাদের শিশুর শরীরের ওজন বজায় রেখেছে ।
  • এটি অনেক শক্তি যুগিয়েছে। সে সারাদিন সচল থাকতে পারে।  
  • এটি তার কোষ্ঠকাঠিন্য হ্রাস করেছে।

পুষ্টি:

ওটমিলে প্রোটিন, আয়রন,জিংক, ক্যালসিয়াম, ভিটামিন বি ৬, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ডায়েটি ফাইবার, ক্যালোরি, ফ্যাট এবং সোডিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।

Oats nutritional values of 100 gm serving

ওটের প্রকার:

রোলড ওটস: 

এগুলি হালকাভাবে প্রক্রিয়াজাত করা হয়। রোলড ওট এর আকার সমতল হয়। রোলড ওটসের রান্নার সময় ১০ মিনিট

স্টিল কাট ওটস:

স্টিল-কাট ওট হলো ওট গ্রোটস যা বড় স্টিল ব্লেড দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কাটা হয়। স্টিল কাট ওটস তুলনামূলক কম প্রক্রিয়াজাত করা হয় এবং এটি আইরিশ ওটমিল হিসাবে পরিচিত। এটি রোলড ওটের চেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু। স্টিল কাট ওটস রান্না করতে ২০ থেকে ৪০ মিনিট সময় লাগে. Bagrry’s একটি জনপ্রিয় স্টিল কাট ওট ব্র্যান্ড যা বাজারে পাওয়া যায়।

ইনস্ট্যান্ট ওট:

ইনস্ট্যান্ট ওটস স্বাস্থকর নয়। এই ওটস সবচেয়ে বেশি প্রসেস বা প্রক্রিয়াজাত করা হয়। আমরা তাই শিশুদের ইনস্ট্যান্ট ওট খাওয়ানোর পরামর্শ দেই না।

বাচ্চাদের ওটমিল কবে দেয়া শুরু করবেন?

আপনার বাচ্চা সপ্তম মাসে পৌঁছে গেলে আপনি ওটমিল দেওয়া শুরু করতে পারেন। ৭ মাস বয়সী শিশুর খাদ্য তালিকা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি

রেসিপি:

উপকরণ:

  • ৬ মাসের শিশুর জন্য ২ টেবিল চামচ ওটস। ৭ মাস + বাচ্চাদের জন্য, আপনি ৩ টেবিল চামচ ওটস দিতে পারেন।
  • ১ কাপ পানি। তবে এর স্বাদ এবং টেক্সচার উন্নত করতে আপনি আরও পানি যোগ করতে পারেন।

প্রক্রিয়া:

১. ওটগুলি একটি ব্লেন্ডারে নিন এবং ব্লেন্ড করুন।

২. একটি কুকিং পট বা রান্নার পাত্রের মধ্যে ১ কাপ জল ঢালুন।

৩.  ২ টেবিল চামচ ওট্স যোগ করুন।

৪. এগুলো ভাল করে মেশান।

৫. এটির স্বাদ এবং টেক্সচার বাড়ানোর জন্য আপনি কিছু পানি যোগ করতে পারেন।

৬. নাড়তে থাকুন।

৭. এটি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

৮. চুলার তাপ থেকে সরান।

৯. আপনার শিশুর ওটস পোরিজ এবার প্রস্তুত।

উপকারিতা

প্রাকৃতিক খাদ্য শস্য:

ওটস একটি প্রাকৃতিক খাদ্য শস্য এবং এটির তিনটি অংশ রয়েছে- ব্রান, জার্ম এবং এন্ডোস্পার্ম।

3 parts of Oats and their contents

শারীরিক বৃদ্ধি এবং বিকাশ

ওটমলে প্রোটিন, জিংক, ভিটামিন বি ৬, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং কার্বোহাইড্রেট জাতীয় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এই উপাদানগুলো শিশুর বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

কোষ্ঠকাঠিন্য রোধ করে:

ওটসে ডায়েটারি ফাইবার থাকে যা বাচ্চার মলকে নরম করে এবং তার পরিমানও বাড়ায় । এই ডায়েটারি ফাইবার শিশুদের কোষ্ঠকাঠিন্য রোধ করে

হজমে সাহায্য করে :

ওটস শিশুরা খুব সহজেই হজম করতে পারে। ওটস এ পাওয়া ডায়েটরি ফাইবার হজমে সাহায্য করে।  

কোলন ক্যান্সার প্রতিরোধ করে:

একটি গবেষণা অনুসারে, ওটসে বিটা-গ্লুকান ফাইবার থাকে। এই বিটা-গ্লুকান ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধ করে।

এলডিএল (খারাপ) কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে:

ওটসে পাওয়া দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে:

ওটসে পাওয়া দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

শক্তি সরবরাহ করে:

ওটমিল শিশুদের শক্তি বৃদ্ধি করে।  প্রতি ১০০ গ্রাম ওটমিলে ৩৮৯ ক্যালোরি রয়েছে। এটি বাচ্চাদের ফিট এবং মজবুত করে তোলে।

হাড় মজবুত করে:

ওটসে পাওয়া ক্যালসিয়াম এবং ফসফরাস বাচ্চাদের হাড় শক্তিশালী ও মজবুত করে ।

কোন ওটমিল ব্র্যান্ড শিশুদের জন্য সবচেয়ে ভাল?

বাজারে প্রচুর ওটমিল ব্র্যান্ড রয়েছে। এদের মধ্যে Gerber , Cowhead baby oats এবং Quaker উল্লেখযোগ্য। আমরা আমাদের বাচ্চাকে  এই তিনটি ওটমিল ব্র্যান্ড খাইয়েছি এবং এগুলো অনেক পুষ্টিকর।

Packages of Gerber Oatmeal, Cowhead Organic Rolled Oats and Quaker Oats

Gerber :

  • পণ্যটির উৎস বা অরিজিন: মার্কিন যুক্তরাষ্ট্র
  • শিশু বিশেষজ্ঞদের মতে  এটি ১ নম্বর ইনফ্যান্ট ওটস ব্র্যান্ড। 
  • আপনার শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য আয়রন প্রয়োজনীয়। Gerber ওটসের মাত্র দুটি পরিবেশন আপনার শিশুর দৈহিক আয়রনের চাহিদা পূরণ করে।
  • এতে কোনও কৃত্রিম ফ্লেভার বা রঙ নেই।

Cowhead baby oats:

  • পণ্যের উৎসব অরিজিন : কানাডা
  •  এটি  একটি রোলড ওট।
  • এতে বিটা-গ্লুকান রয়েছে।
  • এতে কোনো preservative নেই.

Quaker oats:

  • উৎস বা অরিজিন : মার্কিন যুক্তরাষ্ট্র
  •  এটি রোলড ওটস ।
  • সুলভ মূল্য।

আপনার মতামত শেয়ার করুন এবং প্রশ্ন করুন।

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*